[ দেশজুড়ে ]
শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত
ফাইল ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভাধীন বিশ্বরোডে চলন্ত ট্রাকের ধাক্কায় এক ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাহজাদপুর পৌরসভাধীন পারকোলা নামক লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ (১৮) পারকোলা গ্রামের বরকত মন্ডল ছেলে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সবুজ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলেই ভ্যানযাত্রী মিরাজের মৃত্যু হয়। এ সময় সাগর মন্ডল (১৯) নামে একজনের ডান পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। মিরাজকে প্রথমে শাহজাদপুর পিপিডি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!