ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬, ২ সেপ্টেম্বর ২০২৪
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত 
ছবি: প্রতীকি

চুয়াডাঙ্গার দর্শনা থানার কালুপোল-খাড়াগোদা সড়কে বালুবোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আকাশ হোসেন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে কালুপোল-খাড়াগোদা সড়কের জামালপুর ঈদগাঁ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামেন মিলন হোসেনের ছেলে ও চুয়াডাঙ্গার বদরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

Advertisement

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে সরোজগঞ্জ বাজারে কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন আকাশ। কালুপোল-খাড়াগোদা সড়কের জামালপুর ঈদগাঁ- এর নিকট পৌঁছালে বালুবোঝাই ট্রাক্টরকে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এ সময় আকাশ ট্রাক্টরের চাকার নিচে ছিটকে পড়লে তার মাথার ওপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায়। এতে ঘটনাস্থলে আকাশ মারা যান।

দর্শনা থানা ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরই মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। ঝিনাইদহ সদর থানাকে অবহিত করেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানতে পেরেছি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!