ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ২২ আগস্ট ২০২৪
জামালপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরে রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ওষুধ কোম্পানির গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ওই কোম্পানির দুইজন প্রতিনিধি আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের মোহনপুর বেপারীপাড়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

Advertisement

স্থানীয়রা জানান, দুপুরে জামালপুর থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে জামালপুরগামী একটি ওষুধ কোম্পানির গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই কোম্পানির গাড়িচালক।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!