নিহত হাসান উপজেলার বাতিসা ইউনিয়ন কালিকসার গ্রামের রফিক মিয়ার ছেলে।
তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই আনোয়ার হোসেন। তিনি জানান, শুক্রবার রাত ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জগন্নাথদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।
.png)
আহত মাহিদুল হক বলেন, আমি ও মুনছুর মোটরসাইকেল নিয়ে জগন্নাথদীঘি এলাকা থেকে রওনা হই। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে হাসান গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, গুরুতর আহত একজন হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।