ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ৪ অক্টোবর ২০২৪
জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর শহরের বেলটিয়া টিউবেলপাড় এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- মেলান্দহের কাপাশাহাটিয়ার এলাকায় জয়দর হোসেন রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)। 

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি ফয়সাল মো. আতিক।

Advertisement

স্থানীয়রা জানান, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় এলাকায় কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় পেছন থেকে জামালপুরমুখী একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চালক। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানে দুজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, শহরের টিউবওয়েল পাড় মোড় এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। কয়েকদিন আগেও দুর্ঘটনায় পথচারীসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এখানে জরুরি ভিত্তিতে একটি গোলচত্বর অথবা স্পিডবেকার স্থাপন করে ট্রাফিকের দায়িত্ব পালন জরুরি পড়েছে। 

জামালপুর সদর থানার ওসি ফয়সাল মো. আতিক বলেন, এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পেয়েছি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি দুজন হাসপাতালে মারা গেছেন। তাদের মরদেহ নিয়ে আসার জন্য কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!