শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কাহালু উপজেলার মুরাইল ইউপির ডোমর গ্রামের বোলধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আব্দুস ছাত্তার উপজেলার মালঞ্চা ইউপির ঢাকন্তা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং আহত মানিক একই গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জানা গেছে, মানিক মিয়া আব্দুস ছাত্তারের ভ্যানে করে মাছ নিয়ে জেলার শাহজাহানাপুর উপজেলার সাবরুল বাজারে মাছের আড়তে যাচ্ছিলেন। বোলধর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দুর্গাপুরগামী চলন্ত ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে চালক আব্দুস ছাত্তার ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং এ সময় ভ্যানের ওপরে বসে থাকা আরোহী মানিক গুরুতর আহত হন। ঘটনার পরপরই আহত মানিককে কাহালু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
কাহালু থানার ওসি শাহিনুজ্জামান জানান, দুঘর্টনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে দুঘটনা কবলিত ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার কারণে আটক করা সম্ভব হয়নি।