[ দেশজুড়ে ]
সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো
সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঐ উপজেলার হেতিমগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নিহত রুপন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল এলাকার রবীন্দ্র চৌধুরীর ছেলে।
.png)
জানা গেছে, ঐ মোটরসাইকেল আরোহী সিলেটগামী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর আব্দুন নাসের বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত এখনো জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!