[ দেশজুড়ে ]
গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
সড়ক দুর্ঘটনায় নিহত যুবক রানা। ছবি: সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবক রানা তাজপুর কদমতলা স্বাদ রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী আলিনুরের ছেলে।
বুধবার রাত ৮টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন >>> পানির ড্রেনে মিলল ১০ কেজি রূপার গহনা
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। পরে সেখানে পুলিশ এবং ফায়াস সার্ভিসের লোকজন উপস্থিত হন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!