[ দেশজুড়ে ]
লালমনিরহাটে প্রতিমা ভাঙচুরের অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাট সদর উপজেলাধীন মোস্তফিরহাট সংলগ্ন জকারপাঠ শিব মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার সাড়ে ৪টার দিকে ভাঙচুরের ঘটনা জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে. জেলার সদর উপজেলাধীন মোস্তফিরহাট সংলগ্ন জকারপাঠ শিব মন্দিরের শিব মূর্তির মাথা অজ্ঞাত দুর্বৃত্তরা ভেঙে ফেলে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন সকালে মন্দিরে পূজা অর্চনা করতে গেলে বিষয়টি দৃষ্টিগোচর হয়। মন্দিরটি অরক্ষিত অবস্থায় ছিল বলে স্থানীয়ভাবে জানা যায়। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!