ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ৯ নভেম্বর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার 
মোরসালিন আহমেদ চৌধুরী নিহাদ। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মোরসালিন আহমেদ চৌধুরী নিহাদ নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শনিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার সদর-বিজয়নগর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. মোরসালীন আহম্মদ চৌধুরী নিহাদ জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।

শনিবার রাতে গণমাধ্যম কর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার সদর-বিজয়নগর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. মোরসালীন আহম্মদ চৌধুরী নিহাদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণ আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!