[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় থানা থেকে লুট হওয়া রিভলবার উদ্ধার
থানা থেকে লুট হওয়া রিভলবার উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা থেকে লুট হওয়া একটি বিদেশি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর সড়কের শিমরাইলকান্দি এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর থানার এসআই রেজাউল করিম ও এসআই নেয়ামত উল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে রাতে শিমরাইলকান্দি এলাকা থেকে বিদেশি রিভলবারটি উদ্ধার করে। রিভলবারটি গত ৫ আগস্ট সদর থানা থেকে লুট হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!