এ দিকে জেলার কসবায় বিপ্লব চক্রবর্তী (৩৫) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। ভারতে যাওয়ার সময় উপজেলার হাফপুর নামে সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
২৫ বিজিবি অধিনায়ক কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, মনিকা রায় ভারতের পূর্ব বর্ধমান জেলার পারুলিয়া গ্রামের প্রেম লাল রায়ের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, চার মাস আগে ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসে নোয়াখালীর হাতিয়ায় মেয়ের বাড়িতে অবস্থান করেন। মঙ্গলবার ট্রেনযোগে আখাউড়া রেলস্টেশনে এসে ৫ হাজার টাকার বিনিময়ে দুই বাংলাদেশি মানব পাচারকারী দালালের সহযোগিতায় পূর্ব কালাছড়া নামক এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
.png)
এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড (নম্বর- ৬০৭৭২৭৬০৮৮৪৬), ভারতীয় ৫৩৫ রুপি, বাংলাদেশি ৬০০ টাকা, একটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের কানের দুল, দুটি স্বর্ণের আংটি ও একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। তাকে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, মঙ্গলবার দুপুরে কসবা বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে সীমান্ত পিলার ২০৩৯/১১-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাফপুর নামক স্থানে বাংলাদেশি মানব পাচারকারী কুমিল্লার বরুড়া উপজেলার রনাইতলা গ্রামের মতিলাল চক্রবর্তীর ছেলে বিপ্লব চক্রবর্তী (৩৫)-কে আটক করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, ২-৩ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে পাচারে সহায়তা করার জন্য যাচ্ছিল। তাকে কসবা থানায় সোপর্দ করা হয়েছে।