ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিষেধাজ্ঞা অমান্য, ২৪ ঘণ্টায় ৫৭ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ২২ অক্টোবর ২০২৪
নিষেধাজ্ঞা অমান্য, ২৪ ঘণ্টায় ৫৭ জেলে আটক
ফাইল ফটো

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর নৌ-অঞ্চলে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারের দায়ে ৫৭ জেলেকে আটক করেছে টাস্কফোর্স।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে চাঁদপুর নৌ-অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টার অভিযানে নৌ-পুলিশের ১২টি ফাঁড়িতে ৫ লাখ ২৬ হাজার ২০০ মিটার জাল এবং ১০টি নৌকাসহ ১৪৭ কেজি ইলিশ জব্দ করা হয়।

এদিকে, ইলিশ শিকারের দায়ে ৫৭ জেলের মধ্যে ৪৪ জনকে কারাদণ্ড, ৯ জনের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাকিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

এ বিষয়ে চাঁদপুর জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, শুধু চাঁদপুর সদর উপজেলায় ৩৪ জনের জেল ও জরিমানা আদায় করা হয়।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ২৪ ঘণ্টায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর হরিনা, বহরিয়া, গাজীর টেক ও আনন্দ বাজার এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযান করে এসব জেলেদের আটক করে। এ সময় ইঞ্জিনচালিত দুটি মাছ ধরার নৌকা, ২৫ কেজি ইলিশ এবং ১০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়।

পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ ইউএনও তাপস শীল এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। এ ছাড়া অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশ সার্বিক সহযোগিতা করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!