ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ৩

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১, ২৩ অক্টোবর ২০২৪
গাজীপুরে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের বাসন থানা এলাকায় চাঁদাবাজি ও গার্মেন্টস ভাঙচুরের অভিযোগে তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (২৩ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- শিহাব মিয়া, আসাদ ও হেলাল উদ্দিন।

জানা যায়, সকালে অধিনায়ক লে. কর্নেল  লুৎফর রহমানের নেতৃত্বে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় চাঁদাবাজি ও গার্মেন্টস ভাঙচুরের অভিযোগে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল, সাতটি ছুরি, দুটি দা, একটি চাকু, একটি চাপাতি এবং নগদ ৫ লাখ ১৫ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। আসামিদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: আটক গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!