ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে যৌথবাহিনীর অভিযান, আটক ৩

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১১, ২৩ অক্টোবর ২০২৪
মেহেরপুরে যৌথবাহিনীর অভিযান, আটক ৩
আটককৃতরা। ছবি: সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে তিন অস্ত্র কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি নাইন এমএম পিস্তল।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে আটক করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭), কাউছার আলীর ছেলে এনামুল হক (২৮) এবং মিন্টু শেখের ছেলে সাইফুল ইসলাম (২৬)।

জানা গেছে, অস্ত্র কারবারের গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল তাদেরকে মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে আটক করে। মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার তুফানের ছেলে আলিফের কাছে তারা অস্ত্র বিক্রি করেছেন বলে স্বীকারোক্তি দেন। এরই পরিপ্রেক্ষিতে ওই তিনজনকে নিয়ে বুধবার (২৩ অক্টোবর) সকালে স্টেডিয়াম পাড়ায় অভিযান চালান যৌথবাহিনীর সদস্যরা। 

Advertisement

অভিযানে আলিফের সন্ধান না মিললেও অস্ত্রের সন্ধান মেলে। বাবলু নামে এক ব্যক্তির বাড়ির পাশে মাটির নিচে তারা অস্ত্রটি পুঁতে রেখেছিলেন। সেখানে মাটি খুঁড়ে পলিথিন মোড়ানো অবস্থায় একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করতে সক্ষম হন যৌথবাহিনীর সদস্যরা। উদ্ধার হওয়া অত্যাধুনিক নাইন এমএম পিস্তলটি ইতালির তৈরি বলে জানা গেছে। আটককৃতদের মেহেরপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!