ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে স্মারকলিপি 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ১১ নভেম্বর ২০২৪
সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে স্মারকলিপি 
গাজীপুরে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে এবং ইসলাম বিরোধী অপতৎপরতা বন্ধের আহ্বানে আলেম-ওলামা ও তাবলীগের সাথীদের পক্ষ থেকে গাজীপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

এ সময় সাদপন্থীদের বিরুদ্ধে নানা স্লোগান তুলে জয়দেবপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করের আলেম-ওলামারা।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে এই স্মারকলিপি প্রদান করা হয়। 

Advertisement

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়া, মুহতামিম মোগরখাল মাদরাসা, মুফতি আতাউর রহমান, মুহতামিম দেশীপাড়া মাদরাসা, মাওলানা ফজলুর রহমান, মুহতামিম খালিকিয়া মাদরাসা এবং মাওলানা গোলাম মাওলা, মুহতামিম বিএমটিএফ মাদরাসাসহ অন্যান্য আলেম-ওলামারা।

আলেম-ওলামা নেতারা বলেন, দীর্ঘদিন ধরে গাজীপুরে তাবলীগ জামাতের মধ্যে সাদপন্থীদের নিয়ে বিরোধ চলে আসছে, যা সম্প্রতি আরো তীব্র আকার ধারণ করেছে। তারা অভিযোগ করেন, সাদপন্থীরা গাজীপুরে জেলা ইজতেমা আয়োজনের মাধ্যমে তাবলীগ জামাতের মূল উদ্দেশ্য ব্যাহত করছে এবং সাধারণ মুসলমানদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের দাবি, এ ধরনের ইজতেমা ইসলামি ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে।

স্মারকলিপিতে আলেমরা উল্লেখ করেন, সাদপন্থীদের কার্যক্রম ইসলামি মূল্যবোধের পরিপন্থী এবং তাদের এই কর্মকাণ্ডের ফলে মুসলমানদের মাঝে বিভ্রান্তি ও দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। তারা প্রশাসনের প্রতি অনুরোধ করেন যাতে সাদপন্থীদের এ ধরনের আয়োজন বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, প্রদত্ত স্মারকলিপিটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!