শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টা থেকে মালিকপক্ষ ফ্যাক্টরির নিরাপত্তার স্বার্থে শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে সকালে কারখানার মূল ফটকের সামনে একটি নোটিশ সাঁটানো হয়।
জানা যায়, শ্রম আইন এবং সরকারি সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক কিছু দাবির ভিত্তিতে শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। যা কারখানার স্বাভাবিক কার্যক্রম এবং সুরক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পরিস্থিতির অবনতির কারণে শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারখানার মূল ফটকের সামনে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা নিজ নিজ গন্তব্যে চলে যায়। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ডরিন গ্রুপ কোনাবাড়ীর অন্যান্য ফ্যাক্টরির ন্যায় ফ্যাক্টরি বন্ধ করে অশৃঙ্খল শ্রমিকদের ছাঁটাই করে পুনরায় ফ্যাক্টরিটি চালু করবে বলে জানা যায়।
.png)