বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ফ্যাক্টরিটি ছুটি ঘোষণা করা হয়।
জানা যায়, শ্রমিকদের সঙ্গে পিস রেট বৃদ্ধি নিয়ে বুধবার বিকেলে আলোচনাকালে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে ৬০ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়। নাশকতার আশঙ্কায় শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ফ্যাক্টরি খোলা হবে বলে জানা যায়।
.png)