ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় ২৫ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৯, ১৮ সেপ্টেম্বর ২০২৪
আশুলিয়ায় ২৫ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা 
ফাইল ফটো

ঢাকার আশুলিয়ায় শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন এবং বিভিন্ন ফ্যাক্টরিতে গোলযোগের প্রেক্ষিতে ২৫ ফ্যাক্টরি বন্ধ রয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) শ্রমিকদের সঙ্গে দাবি দাওয়া নিয়ে সমঝোতা না হওয়ায় মালিক পক্ষ ফ্যাক্টরি ভাঙচুরের আশংকায় আরো ১৩টি বন্ধ ঘোষণা করে।

জানা যায়, আশুলিয়ায় মঙ্গলবার পর্যন্ত ১০টি ফ্যাক্টরি বন্ধ ছিল। শ্রমিকদের সঙ্গে দাবি দাওয়া নিয়ে সমঝোতা না হওয়ায় মালিক পক্ষ ফ্যাক্টরি ভাঙচুরের আশংকায় বুধবার আরো ১৩টি ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে। এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে ২টি ফ্যাক্টরি বন্ধ থাকে। এ নিয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ২৫টি ফ্যাক্টরি বন্ধ রয়েছে।

Advertisement

ফ্যাক্টরি গুলো হলো- ইউফোরিয়া অ্যাপারেলস, সিনসিন অ্যাপারেলস, জেনারেশন নেক্সট ফ্যাশন, সুসুকা নিটওয়্যার, নিউজ এইজ গার্মেন্টস, ভিনটেক্স গার্মেন্টস, হান্ডা ঢাকা টেক্সটাইল, মাসকট গার্মেন্টস, সেতারা গ্রুপ, নিউএইজ অ্যাপারেলস, স্কাইলক গার্মেন্টস, টেকম্যাক্স, আঞ্জুমান গার্মেন্টস, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট, আরকে নিট অ্যান্ড ডায়িং, আয়েশা ক্লোথিং, রেডিয়ান্স ফ্যাশন,স্ক্যানডেক্স বিডি, ছেইন অ্যাপারেলস, কমফিট কম্পোজিট ইউনিট-২, এ.এফ ম্যানুফ্যাকচার, গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস, ডংলিয়ন ফ্যাশন ও পার্ল গার্মেন্টস।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!