ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একই গ্রুপের অন্য ফ্যাক্টরি বন্ধের দাবি শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৫, ২৩ অক্টোবর ২০২৪
একই গ্রুপের অন্য ফ্যাক্টরি বন্ধের দাবি শ্রমিকদের
ফাইল ফটো

ঢাকা ইপিজেডে একই গ্রুপের অন্য ফ্যাক্টরি বন্ধের দাবি জানিয়েছেন শ্রমিকরা। এ সময় ওই ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে গোলযোগের চেষ্টা করা হয়।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ইপিজেডের নতুন জোনে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন স্টাইরেক্স ফ্যাশন লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান এলজেড ফ্যাশন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে এলজেড ফ্যাশন ওয়ার লিমিটেড ফ্যাক্টরি বন্ধ করার জন্য প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় গোলযোগের চেষ্টা করা হয়। পরবর্তীতে ফ্যাক্টরি কর্তৃপক্ষ শ্রমিকদেরকে ফ্যাক্টরি বন্ধ থাকলেও তাদের চাকরি যাবে না মর্মে আশ্বস্ত করে। পরে শ্রমিকরা তা মেনে নিয়ে ফ্যাক্টরি এলাকা ত্যাগ করেন।

Advertisement

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গোলযোগের আশঙ্কায় স্টাইরেক্স ফ্যাশন লিমিটেড ইপিজেড শ্রম আইন এর ১২(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!