ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৩ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৭, ৫ নভেম্বর ২০২৪
সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৩ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা
ফাইল ফটো

শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ৩টি ফ্যাক্টরি বন্ধ ও ২টি ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য ফ্যাক্টরি খোলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া এলাকাস্থ ৩টি ফ্যাক্টরি শ্রম আইনে বন্ধ, ২টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্যান্য ফ্যাক্টরি খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজে যোগদান করেছেন।

বন্ধ ফ্যাক্টরিগুলো হলো- আশুলিয়ার নরসিংহপুর এলাকার আঞ্জুমান গার্মেন্টস, সাভারের হেমায়েতপুরের সামস স্টাইলিং ওয়্যারস ও দি সিভিল ইন্জিনিয়ার্স ওভেন।

Advertisement

সাধারণ ছুটি হওয়া ফ্যাক্টরি দুটি হলো- গোল্ডটেক্স ও সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডাইং লিমিটেড।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!