বৃহস্পতিবার সকালে মৌখিক ভাবে ফ্যাক্টরি দুটি বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফ্যাক্টরি দুটিতে প্রায় ৩৪ শ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ফ্যাক্টরি দুটি খুলে দেওয়া হবে বলে জানা যায়।
গত ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ২ ফ্যাক্টরির শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে ফ্যাক্টরির প্রধান ফটকের গেটে তালা লাগিয়ে স্টাফ, কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। বাধ্য হয়ে মালিক পক্ষ ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে মৌখিকভাবে দাবি দাওয়া মেনে নিলে শ্রমিকরা গেট খুলে দেয় এবং কর্মকর্তারা নিরাপদে বের হয়ে যান।
.png)