ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেতন পরিশোধের আশ্বাসে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৪, ১১ নভেম্বর ২০২৪
বেতন পরিশোধের আশ্বাসে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা
গাজীপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন মানুষ -ছবি: সংগৃহীত

রোববারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রম মন্ত্রণালয়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হয়েছে আগামী রোববারের মধ্য এক মাসের বেতন পরিশোধ করা হবে। বাকি বকেয়া নভেম্বরের ২৮ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। এমন সিদ্ধান্ত নেয়ার পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে মহাসড়ক ছেড়ে দেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!