ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০, ৫ নভেম্বর ২০২৪
গাজীপুরে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
অ্যাপারেলস প্লাস ইকোর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের বাসন থানাধীন মোগড়খাল এলাকায় অবস্থিত অ্যাপারেলস প্লাস ইকোর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসন থানাধীন মোগড়খাল এলাকায় অবস্থিত অ্যাপারেলস প্লাস ইকো শ্রমিকরা গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কলম্বিয়া মোড় নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেন অবরোধ করে। ঘটনাস্থলে শিল্প পুলিশ উপস্থিত রয়েছে। 

একই মালিকানাধীন ফ্যাক্টরি টিএনজেড এর সেপ্টেম্বর মাসের ৫০ শতাংশ বকেয়া বেতন পরিশোধ করা হলেও টিএনজেড গ্রুপের অধিনস্থ অ্যাপারেলস প্লাস ইকোর শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে মর্মে জানা যায়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!