ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় বৃদ্ধকে গলাকেটে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৬, ১২ নভেম্বর ২০২৪
বগুড়ায় বৃদ্ধকে গলাকেটে হত্যা
ফাইল ফটো

বগুড়ায় এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির উঠান থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আবুল কালাম (৬০)। উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া এলাকার বাসিন্দা তিনি। পরিবারের দাবি, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ কালামকে হত্যা করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি (তদন্ত) মাসুদ করিম।

Advertisement

পরিবারের সদস্যরা জানান, রহিমাবাদে বৃদ্ধ কালাম কাঁচাপাকা বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। সকালে স্ত্রী জাহানারা স্বামীকে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে বেরিয়ে উঠানে গলাকটা ও রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। পরে তার আহাজারিতে প্রতিবেশীরা টের পেলে পুলিশকে জানায়৷ পরিবার ও প্রতিবেশীদের দাবি, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।

ওসি (তদন্ত) মাসুদ করিম জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। নিহত কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!