[ দেশজুড়ে ]
জয়পুরহাটে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার
ছবি: প্রতীকী
জয়পুরহাটে দিলীপ চন্দ্র (৫৫) নামে এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৭টায় সদর উপজেলার চকশ্যাম ব্রিজের বুলুপাড়া এলাকায় রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার চালানো ব্যাটারিচালিত অটোরিকশার সন্ধান পাওয়া যায়নি।
নিহত দিলীপ চন্দ্র জেলার সদর উপজেলার দোগাছী হিন্দুপাড়ার মৃত মাখন চন্দ্রের ছেলে বলে জানা গেছে।
জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন জানান, সদর উপজেলার চকশ্যাম ব্রিজের বুলুপাড়া এলাকায় পাকা রাস্তার ওপরে অটোচালকের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!