ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ ঘরে ঝুলছিল সাবেক কাউন্সিলরের মরদেহ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ১০ নভেম্বর ২০২৪
নিজ ঘরে ঝুলছিল সাবেক কাউন্সিলরের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মো. আবু তালেব নামে এক সাবেক কাউন্সিলরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১০ নভেম্বর) সকালে তার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানার পুলিশ। আবু তালেব নাগেশ্বরী পৌরসভার সাবেক কাউন্সিলর ও বানুর খামার পায়রাডাঙা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আবু তালেব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মানসিক চাপে রাতের কোনো একসময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। পরে সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। 

Advertisement

নাগেশ্বরী থানার ওসি মিজানুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!