ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ৭ নভেম্বর ২০২৪
সিলেটে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: প্রতীকী

সিলেটের জৈন্তাপুরে আঞ্জুমান আক্তার সাথী (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার আসামপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আঞ্জুমান আক্তার সাথী ইতালি প্রবাসী মো. আলিম উদ্দিনের মেয়ে। সে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাথীর মা ফিরোজা বেগম সে স্কুলে না যাওয়ায় গালিগালাজ করে পাশের আত্মীয়ের বাসায় যান। পরে বেলা ১১টায় ফিরোজা বেগম বাড়ি ফিরে সাথীর ঘরের দরজা ভেতর থেকে লাগানো দেখেন। সাড়া না পেয়ে সাথীর মাদরাসা পড়ুয়া ভাই আরিফুল ইসলামকে নিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন। এসময় তারা সাথীকে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যান। পরে তাকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করতে পারে। অধিকতর তদন্ত সাপেক্ষে মৃত্যুর রহস্য নিশ্চিত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!