[ দেশজুড়ে ]
ভোলার চরফ্যাশনে বজ্রপাতে দুইজনের মৃত্যু
ছবি: প্রতীকী
ভোলার চরফ্যাশনে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড ও এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহতেরা হলেন- এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. লিটন ও চর-ফকিরা গ্রামের বাসিন্দা জেলে রফিজুল ইসলামের ছেলে মো. শিহাব (১৩)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় দলিল লেখক লিটন রাস্তা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এদিকে, একই সময় চর-ফকিরা গ্রামের জেলে রফিজুল ইসলামের ছেলে মো. শিহাব মাইনুদ্দিনঘাটে নোঙর করা নৌকার কাছে ছিল। এসময় ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে গুরুতর আহত হয় সে। পরে স্বজনেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডাক্তার জেরিন আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!