ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু 

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ৪ নভেম্বর ২০২৪
নড়াইলে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু 
ছবি: প্রতীকী

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের শালিয়ার ভিটা গ্রামে শ্যামাপূজার উৎসবে অতিরিক্ত মদপানে বিমানেশ অধিকারী নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামাপূজার উৎসবকে ঘিরে গত ২ নভেম্বর রাতে বিমানেশসহ কয়েকজন মিলে মদপান করেন। একদিন পর রোববার সন্ধ্যায় বিমানেশ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে মারা যান।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিমানেশ অধিকারী পেশায় একজন মোবাইল মেকানিক ছিলেন। তার মৃত্যুতে মুলিয়া বাজারে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!