ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উগান্ডায় চার্চে বজ্রপাত, ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩২, ৪ নভেম্বর ২০২৪
উগান্ডায় চার্চে বজ্রপাত, ১৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

উগান্ডার উত্তরাঞ্চলীয় লামো বিভাগে একটি চার্চে বজ্রপাতে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় অনেকেই চার্চে প্রার্থনায় ব্যস্ত ছিলেন, তখনই আকস্মিক বজ্রপাত ঘটে। এই ঘটনায় নিহতদের পাশাপাশি অন্তত ৩৪ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার বিকাল ৫টার দিকে যখন বৃষ্টি শুরু হয়, তখন তারা প্রার্থনা করার জন্য একত্রিত হন। সাড়ে ৫টার দিকে হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই বহু মানুষের প্রাণহানি ঘটে।

যে স্থানে এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে একটি শরণার্থী ক্যাম্প অবস্থিত। আহত ও নিহতরা ওই ক্যাম্পের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ সুদানের সীমান্তঘেঁষা এই ক্যাম্পে প্রায় ৮০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন, যারা মূলত দক্ষিণ সুদান থেকে পালিয়ে এসেছেন।

Advertisement

বিবিসির তথ্য অনুযায়ী, ২০২০ সালে উত্তর-পশ্চিম উগান্ডায় বজ্রপাতে ১০ শিশুর মৃত্যু হয়েছিল। এর আগের বছর ২০১১ সালে ১৮ শিক্ষার্থী ও তাদের এক শিক্ষক বজ্রাঘাতে প্রাণ হারান বলে রয়টার্সের প্রতিবেদনে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!