নিহত সাগর হালদার উপজেলার বলড়া ইউনিয়নের কান্ঠাপাড়া গ্রামের সুনীল হালদারের ছেলে।
সাগরের কাকা তপন হালদার জানান, তার ভাতিজা মাছ ধরার জন্য অমিত নামের একজনের ব্যাটারিচালিত অটোরিকশায় করে পদ্মা নদীর পাড়ে যাচ্ছিল। পথে আন্ধারমানিক গ্রামের চুন্নু নামের আরেকজনের অটোরিকশার সঙ্গে অমিতের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সাগরসহ অমিতের অটোরিকশাটি খাদে পড়ে যায়। পরে সেখান থেকে সাগরকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার ওসি মোহাম্মদ মুমিন খান জানান, নিহত সাগরের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।