ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু, নার্সদের মারধর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ৩ নভেম্বর ২০২৪
মুন্সীগঞ্জে হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু, নার্সদের মারধর
ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে নার্সদের মারধর -ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এর জেরে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে হাসপাতালে ঢুকে একাধিক নার্সকে মারধর করেছেন স্বজনরা।

শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ২৫০ শয্যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ৫ম তলায় ডেঙ্গু ওয়ার্ডে হাজেরা বেগম (৫৫) নামে ওই নারী মারা যান। এর আগে, গতকাল সকালে ভর্তি হন তিনি।

মৃত ওই নারী মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার পশ্চিম পাড়া এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।

Advertisement

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু হেনা মোহাম্মদ জামাল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি ডায়াবেটিসের মাত্রা বেশি থাকায় ওই রোগীর মৃত্যু হয়। হাসপাতালে স্বজন ও নার্সদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ আসে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!