ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে জোড়া খুন: ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ৩ নভেম্বর ২০২৪
রংপুরে জোড়া খুন: ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
ফাইল ফটো

রংপুরে জোড়া খুনের ঘটনায় রফিকুল ও আব্দুর রাজ্জাক মন্ডল নামে দুই আসামিকে  মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুর রশিদ ওরফে নান্নু মন্ডল ও হারুন মন্ডল এবং যাবজ্জীবনপ্রাপ্ত একজন হলেন- আকমল হোসেন।

Advertisement

রংপুর জজ আদালতের পিপি আফতাব উদ্দিন জানান, ২০১৮ সালের ১৮ জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার মজিলা তাহেরপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হন একই এলাকার রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক মন্ডল। এ ঘটনার পরের দিন পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়। মামলার তদন্ত শেষে তিনজনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ ঘটনায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত।

সরকারি আইন কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি।

এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইজীবী।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!