ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ৩১ অক্টোবর ২০২৪
বগুড়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চাঁন মিয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় স্ত্রী ফুলবানু হত্যা মামলায় ১৯ বছর পর স্বামী চাঁন মিয়ার মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বগুড়া অতিরিক্ত দায়রা জজ-২ এর বিচারক মো. জালাল উদ্দিন এই রায় দেন।  মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চাঁন মিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা পদ্মপাড়া গ্রামের চুন্নু মিয়ার ছেলে। 

বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। 

Advertisement

জানা গেছে, গত ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর রাতে চাঁন মিয়া স্ত্রী ফুলবানুর গলায় ফাঁস দিয়ে হত্যা করে। হত্যার পর ফুলবানুর পরনের শাড়ি দিয়ে তাকে ঘরের তীরের সঙ্গে ঝুলে রেখে আত্মহত্যা বলে প্রচারণা চালায়। পরের দিন সকালে ফুলবানুর বাবা আব্দুর রাজ্জাক মেয়ের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে আসেন এবং পরবর্তীতে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ ১৯ বছর শুনানি শেষে বৃহস্পতিবার আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!