ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাঁকড়া ধরতে গিয়ে নদীতে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২১, ২ নভেম্বর ২০২৪
কাঁকড়া ধরতে গিয়ে নদীতে পড়ে যুবকের মৃত্যু
নিহত মোহাম্মদ ছাদেক -ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় নদীতে পড়ে মোহাম্মদ ছাদেক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামে শঙ্খ নদীতে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ছাদেক একই ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্বজনেরা জানান, শুক্রবার দুপুরে শঙ্খ নদীতে নৌকা নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে যান ছাদেকসহ কয়েকজন। এসময় কাঁকড়া ধরার ফাঁদের সঙ্গে আটকে নদীতে পড়ে যান ছাদেক। পরে প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজি শেষে নদী থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সৈয়দ নূর বলেন, ছাদেক দিনমজুরের কাজ করতেন। শুক্রবার বিকেলে নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে তিনি অসাবধানতাবশত নৌকা থেকে নদীতে পড়ে যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!