[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন। নতুন একজন নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃত্যু হলো ২৫ জনের। এর আগে অক্টোবর মাসেই মারা গেছেন নয়জন।
রোববার (৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয় জানায়, ডেঙ্গুতে মৃত্যু হওয়া নারীর নাম নুর নাহার বেগম (৩৫)। শুক্রবার (১ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ নভেম্বর) মারা যান।
.png)
গত ২৪ ঘণ্টায় নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন ও বেসরকারি হাসপাতালে চারজন।
চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪৬ জন। এর মধ্যে নভেম্বরে ভর্তি হয়েছেন ১১১ জন।
এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!