[ দেশজুড়ে ]
চট্টগ্রামে রেলওয়ের ১৩ কোটি টাকার জমি উদ্ধার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের চন্দনাইশে উচ্ছেদ অভিযান চালিয়ে এক দশমিক ৭৮ একর জমি অবৈধ দখলমুক্ত করেছে রেলওয়ে। শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার দোহাজারী রেলস্টেশন মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম রেলওয়ের সিনিয়র সহকারী সচিব ও চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।
রেলের এ কর্মকর্তা জানান, পরিচালিত অভিযানে রেলওয়ের এক দশমিক ৭৮ একর জমি উদ্ধার করা হয়েছে। যেখানে ১২টি কলোনি নির্মাণ করে অবৈধভাবে ভাড়া আদায় করে আসছিল একশ্রেণির দখলদার। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য ১৩ কোটি টাকা। অবৈধ দখলদারদের উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!