[ দেশজুড়ে ]
চট্টগ্রামে খালে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ
কর্ণফুলীর শিকলবাহা খাল থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা খাল থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার কালারপোল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশের পরিচয় জানা যায়নি। পরনে কাপড় ছিল না, হাতে ছিল চুড়ি। বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পরে সেটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!