[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি গ্রেফতার
ফাইল ফটো
চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি নুরুল আবছারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাতে কর্ণফুলী থানার কুট্টাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুরুল আবছার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের জাফর আহাম্মদের ছেলে। তিনি বৈরাগ এলাকার সাবেক ইউপি সদস্য।
আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, নুরুল আবছার মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলা ও চান্দগাঁও থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!