মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও একজন দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার। এছাড়া একজন করে রয়েছেন বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা (সিটি কর্পোরেশন বাদে) বিভাগে।
.png)
একই সময়ে আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার ৫০৭ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশন বাদে) ৩৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৪ জন, বরিশাল বিভাগে ১২২ জন, খুলনা বিভাগে ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, রাজশাহীতে ২৮ জন এবং রংপুর বিভাগে ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৭ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। এছাড়া মৃত ৩২৬ জনের মধ্যে ৫১ দশমিক ৫০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৫০ শতাংশ পুরুষ।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ১১ হাজার ১৭১ জন।
এর আগে, ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ঐ সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঐ বছর মারা যান ২৮১ জন।