ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১০৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৬, ৬ নভেম্বর ২০২৪
ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১০৯
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ১০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ২৪৭ জনে। অপরদিকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জনে।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের একজন, চট্টগ্রাম বিভাগে একজন ও খুলনা বিভাগের একজন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার ৩৮৭ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৬ জন, বরিশাল বিভাগে ১০৭ জন, খুলনা বিভাগে ১৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৫২ জন এবং রংপুর বিভাগে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৮ হাজার ২৪৭ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৩৩০ জনের মধ্যে ৫১ দশমিক ৫০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৫০ শতাংশ পুরুষ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!