আকলিমা উপজেলার দীগড় ইউনিয়নের দীগড় চড়াবাড়ি গ্রামের প্রবাসী মো. উজ্জল মিয়ার মেয়ে। সন্ধানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ বছর পূর্বে আকলিমার মা-বাবা তাকে পার্শ্ববর্তী দিঘলকান্দি ইউনিয়নের সজিব নামে এক যুবকের সঙ্গে বিয়ে দেন। সেই স্বামী থাকা অবস্থায় তিনি পরকীয়া করে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় এক ছেলের সঙ্গে দুই মাস পূর্বে পালিয়ে যান এবং সেখানে ঘর-সংসার শুরু করেন। ঐ ছেলের সঙ্গে বনিবনা না হওয়ায় সেখান থেকেও চলে আসেন মামার বাড়ি ঘাটাইল উপজেলার গৌরিশ্বর গ্রামে। সেখানে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মামার বাড়িতে সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে ঘাটাইল থানা পুলিশ খবর পেয়ে আকলিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
.png)
ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।