ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি হামলায় লেবাননে ৫২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭, ২ নভেম্বর ২০২৪
ইসরায়েলি হামলায় লেবাননে ৫২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

লেবাননের উত্তরপূর্বাঞ্চলীয় শহর বালবেক এবং তার সংলগ্ন গ্রামগুলোতে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ৭২ জন। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় দেশটির স্বাস্থ্য মন্ত্রাণালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চল এবং বৈরুতে বিমান অভিযান চালিয়েছে ইসরায়েল।

লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার-শুক্রবারের হামলায় নিহতদের সবাই উত্তরপূর্বাঞ্চলীয় শহর বালবেক ও মাকনেহ শহর এবং এ দু’শহরের সংলগ্ন গ্রাম বুদায়, দৌরিস, আমহাজ, তারায়াহ ও কামাতিয়েহর বাসিন্দা।

Advertisement

সূত্র : আনাদোলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!