ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু  

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৩, ১ নভেম্বর ২০২৪
পদ্মায় গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু   
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড় -ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মনোয়ার হোসেন মুন্না (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুন্না উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পশ্চিম পাড়া গ্রামের জিয়া হোসেনের ছেলে এবং সলিমপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাইসাইকেলযোগে মুন্না বাড়ি থেকে লক্ষীকুন্ডা এলাকায় পদ্মার শাখা নদীর তীরবর্তী এলাকায় ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে বিকেলে নদীর পাড়ে সাইকেল রেখে গোসল করতে নামেন তিনি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় এবং সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান। এসময় স্থানীয় কয়েকজন যুবক ঘটনা টের পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তলিয়ে যাওয়ার দেড় ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেন তারা।

Advertisement

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, নদীতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!