ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৪

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ১৪ নভেম্বর ২০২৪
যশোরে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে অভিযান চালিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় দেশীয় তৈরি একটি পিস্তল, পাঁচটি মোবাইল ফোন, দুইটি বার্মিজ চাকু, সাত বোতল চেতনানাশক ওষুধ ও স্বর্ণালংকারের বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোররাতে শহরের রেলগেট তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোররাতে যশোর সদর আর্মি ক্যাম্প (১৪ বীর) এর ক্যাপ্টেন সাব্বিরের নেতৃত্বে একটি অভিযান দল যশোর শহরের রেলগেট তেতুলতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, পাঁচটি মোবাইল ফোন, দুইটি বার্মিজ চাকু, সাত বোতল চেতনানাশক ওষুধ ও স্বর্ণালংকারের বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

Advertisement

১৪ বীর’র ক্যাপ্টেন সাব্বির জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!