[ আন্তর্জাতিক ]
ভারতে আট বাংলাদেশি গ্রেফতার, গোপালগঞ্জের ৩ জন
ছবি: সংগৃহীত
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে আট বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের মধ্যে তিনজনের বাড়ি গোপালগঞ্জে।
বুধবার পশ্চিমবঙ্গের খরদহ থানার তিনটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বাবলু শেখ, ফারুক শেখ ও আলি শেখের বাড়ি গোপালগঞ্জে। খরদহ থানার অন্তর্গত এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা। তবে বাকি পাঁচজনের নাম-পরিচয় প্রকাশ করেনি ভারতীয় পুলিশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!