[ দেশজুড়ে ]
দেড় ঘণ্টার চেষ্টায় খুলনায় পাটের বস্তার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
প্রতীকী ছবি
খুলনার বাণিজ্যিক এলাকা স্টেশন রোডে একটি পাটের বস্তার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা করতে দেখা গেছে। তবে গোডাউনে পাটজাত পণ্য থাকায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। বাতাসে ছড়িয়ে পড়ে দ্রুত।
.png)
খুলনা ফায়ার সার্ভিস কক্ষের স্টাফ অফিসার জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। সেখানে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!