[ দেশজুড়ে ]
শান্তিগঞ্জে প্রধান শিক্ষককে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪৩
প্রতীকী ছবি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবিল আলমের অপসারণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৪৩ জন আহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) সকালে দিকে গনিগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার শফিকুল ইসলাম।
সুনামগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে এক পক্ষ গনিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবিল আলমের অপসারণ চেয়ে গনিগঞ্জ বাজারে বিভিন্ন কথা বলতে থাকেন। এ সময় প্রধান শিক্ষক তদবিল আলমের পক্ষের লোকজন তাদের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৪৩ জন আহত হন। পরে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হয়। ৩১ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। গুরুতর আহত ১০ জনকে ভর্তি করা হয় ও দুই জনকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!