রোববার (১৭ নভেম্বর) ভোরে ধামরাই থানাধীন ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপ চালক কাঞ্চন (২৩)। তিনি জামালপুর সদরের শিলিকুরিয়া গ্রামের আনিস মিয়ার ছেলে। অপরজন হলেন পিকআপটির হেলপার আশরাফুল (১৯)। সে নেত্রকোণা জেলার বারহাট্টা থানাধীন রোদনুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে একটি ইটবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি পিকআপ ওই ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন পিকআপ চালক ও হেলপার। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
সাভার হাইওয়ে থানার ওসি সাওগাতুল আলম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে।